বিএসইসির কমিশনার এটিএম তারিকুজ্জামানকে অব্যাহতি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদ থেকে ড. এটিএম তারিকুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব ফরিদা ইয়াসমিন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ,-এর সম্পাদিত চুক্তির ৮ নং শর্তানুযায়ী তাকে তার পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য ৩ মাসের নোটিশ প্রদান করা হলো। তিনি আগামী ১০ ডিসেম্বর থেকে বিএসইসির কমিশনার পদে বহাল থাকবেন না।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে