ইমরান খানের মুক্তির দাবিকে ঘিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিহত ৬
পাকিস্তানের ইসলামাবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইমরান খানের সমর্থকদের সংঘর্ষ চলাকালে একটি গাড়ির ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
নিহতদের মধ্যে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একজন বেসামরিক নাগরিক রয়েছেন। অপরজন পুলিশ কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, একটি ‘নৈরাজ্যবাদী গোষ্ঠী’ ইচ্ছাকৃতভাবে আইন প্রয়োগকারী কর্মীদের লক্ষ্যবস্তু করেছিল। ভাঙচুরের দায় স্বীকার করে নেয়নি কেউ। অন্য একটি ঘটনায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে সোমবার (২৫ নভেম্বর) রাতে ইসলামাবাদে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা বিক্ষোভ করে। আর এই বিক্ষোভ ঠেকাতে দিবাগত রাতের দিকে হুমকি দেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি বলেছিলেন, বিক্ষোভকারীরা তাদের (সরকার) বিরুদ্ধে আন্দোলন করলে নিরাপত্তা বাহিনী গুলি চালাবে।
এরই অংশ হিসেবে পুলিশ পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজার জনকে গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে