Views Bangladesh Logo

চীনে ভিড়ের মধ্যে গাড়িচাপা, নিহত অন্তত ৩৫ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনে একটি স্টেডিয়ামের বাইরে গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত এবং ৪৩ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দেশটির ওয়াংডং প্রদেশের ঝুহাই শহরে এ ঘটনা ঘটে।

এপি বলছে,  ৬২ বছর বয়সী ফ্যান নামের এক চালককে এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। ঝুহাই স্পোর্টস সেন্টারে তাঁর গাড়ি উঠিয়ে তিনি হতাহতের ঘটনা ঘটিয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের।

বিবিসির প্রতিবেদন বলছে, পালানোর চেষ্টা করার সময় ফ্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও আহত হয়েছেন। শহরটিতে উচ্চতর নিরাপত্তা থাকা সত্ত্বেও এই ঘটনাটি কীভাবে ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ফ্যান তার বিবাহবিচ্ছেদের পর সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিষ্পত্তির নিয়ে অসন্তুষ্টির কারণে এ ঘটনা ঘটিয়েছেন। তবে কোমায় থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না কর্তৃপক্ষ।।

সম্প্রতি চীনে স্কুলের ছাত্রছাত্রীসহ সাধারণ জনগণকে লক্ষ্য করে বিভিন্ন হামলার ঘটনা দেখা গেছে। অক্টোবরে বেইজিংয়ের একটি স্কুলে ছুরি হামলায় পাঁচজন আহত হন। সেপ্টেম্বরে সাংহাইয়ের একটি সুপারমার্কেটে ছুরি হামলায় তিনজন নিহত হন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ