যৌনকর্মীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, সন্তানের আত্মহত্যার চেষ্টা
রাজধানীতে যৌনকর্মীদের ওপর নির্যাতন ও তাদের নগদ অর্থ লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সেক্স ওয়ার্কারস নেটওয়ার্ক। সেই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।
এর আগে গত ২৯ আগস্ট ঢাকার শ্যামলীতে যৌনকর্মীদের ওপর শারীরিক নির্যাতন চালায় এক দল যুবক। পরে সেই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে তা দেখে আত্মহত্যার চেষ্টা করে এক যৌনকর্মীর সন্তান।
সেক্স ওয়ার্কারস নেটওয়ার্কের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন যুবক যৌনকর্মীদের বেধড়ক পেটাচ্ছে। শুধু লাঠিপেটা নয় এই ভাসমান যৌনকর্মীদের সঙ্গে থাকা নগদ অর্থ এবং মোবাইল ফোন ছিনিয়েও নিয়েছে তারা।
বিভিন্ন জায়গায় আরও এমন নির্যাতন হচ্ছে দাবি করে এতে বলা হয়, ঢাকার যাত্রাবাড়ী, হাই কোর্ট এলাকায়, শহীদ মিনার, মিরপুর, ফার্মগেট, আসাদগেট, উত্তরা, কুড়িল ও বাড্ডাসহ ঢাকার বিভিন্ন জায়গায় প্রতিদিন যৌনকর্মীদের শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। অনেকেই শারীরিকভাবে অসুস্থ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে