Views Bangladesh Logo

মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 VB  Desk

ভিবি ডেস্ক

ভিনেত্রী, কণ্ঠশিল্পী ও প্রযোজক মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। বুধবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।

জানা গেছে, শাওনের বিরুদ্ধে তার বাবা ও সৎমাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হলেন শাওনের সৎমা নিশি ইসলাম। মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে- যাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদও।

আরও জানা গেছে, বাড্ডা থানার দুই পুলিশ সদস্য আদালতে উপস্থিত হয়ে স্বীকারোক্তি দিয়েছেন যে, তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নিয়েছিলেন।

আসামিরা আদালতে হাজির না হওয়ায় মেহের আফরোজ শাওন, ডিবির হারুন ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে নিশি ইসলাম বলেন, ‘আমরা আসামিদের শাস্তি চাই।’

২০২৪ সালের শুরুর দিকে শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী এক ‘বিবাহ-মাধ্যমে’ বিয়ের জন্য বিজ্ঞাপন দেন এবং সেই সূত্রে নিশির সঙ্গে পরিচয় ও পরে বিয়ে হয়। অভিযোগ উঠেছে, এ ঘটনা জানার পর শাওন তার বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। ওই সময় শাওন ও তার অন্য ভাইবোনেরা প্রভাব খাটিয়ে সৎমা নিশিকে ৬ মাসের জন্য জেলেও পাঠান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ