বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ কেএনএফ সদস্য নিহত
বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ) গোলাগুলির ঘটনা ঘটেছে। আইএসপিআর জানিয়েছে এতে ৩ জন কেএনএফ সদস্য নিহত হয়েছেন।
আইএসপিআর জানায়, রুমা উপজেলার মুন্নম পাড়া পাহাড়ের অদূরে জঙ্গলে কেএনএফের একটি গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এসময় সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ চলে। এসময় অস্ত্রধারীরা পিছু হটে পালিয়ে গেলে আস্তানা থেকে অস্ত্রধারীদের ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। এ ঘটনায় বন্দুকযুদ্ধে কেএনএফের অস্ত্রধারী ৩ সদস্য নিহত হন।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে