Views Bangladesh Logo

মিরপুরে দিনের আলোয় গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মিরপুরে মঙ্গলবার সকালে প্রকাশ্যে গুলি ছুড়ে মাহমুদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস গলিতে এই ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান জানান, ছিনতাইকারীরা গুলি ছুড়লেও মাহমুদুলের শরীরে গুলি লাগেনি। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে এবং অভিযুক্তদের শনাক্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একজন ব্যক্তি ক্যাপ ও মাস্ক পরে গুলি ছুড়ছে এবং পরে আরও পাঁচ সহযোগীসহ মোট ছয়জন দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছে।

ছিনতাইয়ের শিকার মাহমুদুল ইসলাম জানান, তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবারসহ বসবাস করেন। সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে একটি মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে টাকাগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে গুলি ছোঁড়ে। পরে তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত মাহমুদুলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ