যুক্তরাষ্ট্র, রাশিয়া ও আরব আমিরাতের রাষ্ট্রদূত নিয়োগ বাতিল
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের অবশিষ্ট মেয়াদের নিয়োগ বাতিলের ঘোষণা দেয়।
রাষ্ট্রদূতদের মধ্যে রয়েছেন রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কামরুল আহসান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই তিনটি গুরুত্বপূর্ণ মিশনের জন্য নতুন রাষ্ট্রদূত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের নাম ঘোষণা করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে