Views Bangladesh Logo

জবির আইন অনুষদের ডিন নিয়োগে স্থগিতাদেশ বহাল

গন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে ডিন নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে এদিন রিটের পক্ষে অ্যাডভোকেট জিয়াউল হক ও জবি প্রশাসনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে জবি আইন অনুষদের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে ডিন নিয়োগের অফিস আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

একই সঙ্গে তাকে আইন অনুষদের ডিন নিয়োগ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশের বিরুদ্ধে আবেদন করে জবি।

গত ২৬ জানুয়ারি জবির রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫- এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো। ওই আদেশ চ্যালেঞ্জ করে রিট করেন আইন অনুষদের নিয়োগ বাতিল হওয়া ডিন অধ্যাপক খ্রিস্টিন রিচার্ডসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ