Views Bangladesh Logo

অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশিষ্ট ব্যবসায়ী, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন। বুধবার (১২ মার্চ) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিষয়টি নিশ্চিত করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় সিঙ্গাপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সংগঠন এপেক্স গ্রুপের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

তিনি দুই দফায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে যোগাযোগ, নৌপরিবহণ, বেসামরিক বিমান চলাচল, পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালে তিনি কৃষি, নৌপরিবহণ, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি কলকাতায় জন্ম নেয়া সৈয়দ মঞ্জুর এলাহী কলকাতার সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ