দেশের সব থানার নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পেল আনসার
আনসার ব্যাটেলিয়নকে দেশের সব পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে। একইসঙ্গে রাজধানী ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করবে এই বাহিনীটি।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে আনসার সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও তাদের দেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে