Views Bangladesh Logo

সবার সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা হবে: আলী রীয়াজ

 VB  Desk

ভিবি ডেস্ক

বার সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা হবে, যার মধ্যদিয়ে আগামীর বাংলাদেশের পথরেখা নির্মাণ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আ-আম জনতা পার্টির বৈঠক শুরুর আগে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ৫৩ বছরের শাসন কাঠামোর মধ্যে গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

আলী রীয়াজ বলেন, সবার আকাঙ্ক্ষা হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যা প্রতিষ্ঠিত হলে আগামীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না এবং গণতন্ত্রের জন্য আর কাউকে প্রাণ দিতে হবে না।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসানে ছাত্র-জনতা, রাজনৈতিক দল ও সাধারণ মানুষসহ গণতন্ত্রকামী সবাই একসঙ্গে সংগ্রাম করেছে।

এর আগে গত ১৭ এপ্রিল ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। এরপর দলটির পক্ষ থেকে ৯ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ