Views Bangladesh Logo

৩০ জানুয়ারি সারাদেশে শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ

গামী ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশ থেকে নতুন এই কর্মসূচি ঘোষনা করেছে আওয়ামী লীগ।

নতুন কর্মসূচি ঘোষনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, চীন-ভারত-রাশিয়া আমাদের বন্ধু হতে পারে, কিন্তু আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি, দেশের মানুষের বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।

দেশের মানুষ সংকটে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে আঘাত লাগে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব। আস্থা হারাবেন না। বিএনপির কথায় কান দেবেন না।’

বিএনপির আন্দোলন কবে হবে প্রশ্ন রেখে কাদের বলেন, ১৫ বছর গেল, সামনে আরও ৫ বছর। মানুষ বাঁচবে তো এমন প্রশ্ন ছুড়ে দিয়ে কাদের বলেন, লন্ডনের তারেকে আর কারো আস্থা নেই। নেতাকর্মীরা এখন আর তারেকের ফরমায়েশে কান দেয় না।

তিনি বলেন, কালো পতাকা মানে শোকের মিছিল। এ আরেক ভুয়া কর্মসূচি। ৩০ তারিখে আবার ডেকেছে, সেটাও ভুয়া।

ওবায়দুল কাদের বলেন, এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, হরতালের বিরুদ্ধে, আগুনসন্ত্রাসের বিরুদ্ধে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ