Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জে ধানক্ষেতের ড্রেনে মিলল আ. লীগ নেতার মরদেহ

 VB  Desk

ভিবি ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ধানক্ষেতের ড্রেন থেকে কামরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার হাঁকরইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুরের মৃত হোসেন আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে ধানক্ষেতের পাশে একটি ড্রেনে কামরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘কামরুল ইসলামের কপালে গভীর ক্ষত রয়েছে। তবে সেই ক্ষত পড়ে যাওয়ার কারণে হয়েছে নাকি কারো আঘাতে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

ওসি মনিরুল জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ