৪ দিনের রিমান্ডে আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েল
যুবদল নেতা নবীন তালুকদারকে গুলি করে হত্যার অভিযোগে পল্টন থানার দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ আগস্ট) তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার এসআই নাজমুল হাচান।
শুনানি শেষে তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম।
এর আগে ২০ আগস্ট রাতে রাজধানীর গুলশান থেকে আহমদ হোসেন ও বনানী থেকে সোহায়েলকে আটক করা হয়। পরে পল্টন থানার ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে