Views Bangladesh Logo

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময় বিকেল ৪টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। এই ম্যাচে চোটের কারণে সর্বশেষ ওয়ানডে দলে থাকা তানজিম হাসান সাকিব নেই। অসুস্থতার কারণে নেই লিটন দাসও। এর ফলে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নামবেন তানজিদ হাসান তামিম।

এছাড়া তিন পেসার (তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম) নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাদের সঙ্গে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

অন্যদিকে টস জিতে আগে ব্যাটিং নেয়া আফগানিস্তানের একাদশেও থাকছে পরিবর্তন। ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করা সেদিকউল্লাহ অটলের এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে।

এ ছাড়াও অভিজ্ঞ রশিদ খান ও মোহাম্মদ নবিদের সঙ্গে স্পিন-বিভাগে আছেন আল্লাহ মোহাম্মদ গাজানফার ও নাঙ্গেয়ালিয়া খারোতে। তা ছাড়াও দুই পেসার গুলবাদিন নাইব ও ফজলহক ফারুকির সঙ্গে থাকছেন পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ