বিমানে বিস্ফোরকের মিথ্যা তথ্যদাতা শনাক্ত হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমানে বোমা আতঙ্কের খবর পুরোপুরি মিথ্যা, যারা এমন খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
বুধবার (২২ জানুয়ারি) খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
চালের বাজারের সিন্ডিকেট আছে স্বীকার করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, সিন্ডিকেট ভাঙতে না পারায় চালের বাজার নিয়ন্ত্রণে আসছে না।
কৃষি উপদেষ্টার দাবি, চিকন চালের দাম বাড়লেও কমেছে মোটা চালের দাম। বন্যার ক্ষতির কথা বলে কেউ কেউ দাম বাড়ানোর চেষ্টা করায় প্রচুর চাল আমদানি করছে সরকার।
এ সময় পুলিশ ও র্যাবের নতুন পোশাক নিয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। বলেন, শুধু পোশাক নয়, পরিবর্তন আনতে হবে মন ও মানসিকতার, কাজ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে