Views Bangladesh Logo

এস আলম গ্রুপের ৯ কারখানা পুনরায় চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্ধ ঘোষণার এক সপ্তাহ পর এস আলম গ্রুপের ৯টি কারখানা বুধবার (১ জানুয়ারি) পুনরায় চালু হয়েছে।

গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কারখানাগুলো ২৪ ডিসেম্বর বন্ধ রাখার সিদ্ধান্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে। এই নির্দেশনা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।’

এস আলম গ্রুপের ডেপুটি ম্যানেজার অশীষ কুমার নাথ জানান, বুধবার সকাল থেকেই কারখানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে অবস্থিত এস আলম গ্রুপের কারখানাগুলো কাঁচামালের ঘাটতির কারণে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ