Views Bangladesh Logo

দেশের ৬৩৪ থানার কার্যক্রম শুরু হয়েছে: পুলিশ হেডকোয়ার্টার্স

 VB  Desk

ভিবি ডেস্ক

শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সার্বিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সারাদেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৬৩৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

থানার অপারেশনাল কার্যক্রমের হালনাগাদ তথ্যে এ বিষয়টি জানা যায়।

হালনাগাদের তথ্যানুযায়ী, বিভিন্ন মেট্রোপলিটনের ১১০টি থানা এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

আরও জানা গেছে, ওই আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতায় ৫টি থানা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ সকল প্রয়োজনীয় সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২-৩ দিনের মধ্যে এসব থানার কার্যক্রমও শুরু করা সম্ভব হবে।

এ ছাড়াও জানানো হয়েছে, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ৩০৯টি অস্ত্র, ৬,২৫৮ রাউন্ড গুলি, ৩১৮টি টিয়ার গ্যাস সেল, ২টি টিয়ার গ্যাস গ্রেনেড এবং ৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ