Views Bangladesh Logo

ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সময়ে কারাগারে থাকা ৬১ জন আইনজীবী কারামুক্তি দিবস উপলক্ষে বিচার চেয়ে মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (৯ জুন) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে বেলা সাড়ে ১২টার দিকে তারা বিভিন্ন স্লোগান সম্বলিত এই মানববন্ধন করেন। এসময় তারা ‘ইউনূসের বিচার চাই’ বলে স্লোগান দেন।

মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এবং মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান। এসময় তিনি বিগত সরকারের সময় কারাগারে থাকা আইনজীবীদের মামলা প্রত্যাহারের দাবি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ