বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে ৬ মামলা হাইকোর্টে বাতিল
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর শাহবাগ ও ধানমন্ডি থানায় করা ছয়টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।
এ্যানির আইনজীবী মো. কামাল হোসেন বৃহস্পতিবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসব মামলা বাতিলের রুল শুনানি শেষে বুধবার (১৩ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া, আইনজীবী আজমল হোসেন।
কামাল হোসেন জানান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে ২০১০ সালে রাজধানীর শাহবাগ থানায় পাঁচটি ও ধানমন্ডি থানায় একটি মামলা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে