যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ছয়জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে পাঁচজন ইতোমধ্যে নির্বাচিত প্রতিনিধি এবং পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান এসব প্রার্থীদের মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন। জর্জিয়ার সিনেট ডিস্ট্রিক্ট ৫-এর পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ রহমান।
একইসঙ্গে জর্জিয়া থেকে সিনেট ডিস্ট্রিক্ট ৭-এর জন্য পুনর্নির্বাচনে লড়ছেন নাবিলা ইসলাম। কানেকটিকাটের সিনেট ডিস্ট্রিক্ট ৪-এর জন্য পুনর্নির্বাচন করছেন মাসুদুর রহমান এবং ভার্জিনিয়ার সিনেট ডিস্ট্রিক্ট ৩৭-এর জন্য লড়ছেন সালিম সাদ্দাম। এসব প্রার্থী ডেমোক্র্যাট পার্টির।
অন্যদিকে, আবুল বাশার খান নিউ হ্যাম্পশায়ার স্টেট হাউসের রকিংহাম ডিস্ট্রিক্ট ২০-থেকে পুনর্নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হয়েছেন। এছাড়া ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. নুরান নবি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে