Views Bangladesh Logo

সেনা ও পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আরও ৫ জন আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এ নিয়ে মোট আটজনকে আটক করা হলো।

আটক ব্যক্তিরা হলেন- আলমগীর, রেশমা খাতুন, মাহফুয মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল। শনিবার ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে আটকের পর তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তরের তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর। এর আগে শুক্রবার ভাষানটেক এলাকা থেকে আটক করা হয় রিফাত, হৃদয় এবং ইয়াসিনকে।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ