জার্মানিতে নববর্ষের আতশবাজিতে ৫ জন নিহত
জার্মানিতে নতুন বছর উদযাপনকালে আতশবাজির কারণে ৫ জন নিহত হয়েছেন এবং একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
জার্মানরা নতুন বছর উদযাপনে প্রচুর আতশবাজির ব্যবহার করে। পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ জানিয়েছেন, এ বছরের দুর্ঘটনায় প্রায় ১৩ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন, যার মধ্যে একজন গুরুতর।
পুলিশ জানিয়েছে, রাজধানী বার্লিনে রাতভর ৩৩০ জনকে আটক করা হয়েছে, তবে পূর্ববর্তী বছরগুলোর তুলনায় বড় সহিংসতা বা দুর্ঘটনা ঘটেনি।
উত্তর-পশ্চিম অঞ্চলের পাডারবর্নে ২৪ বছর বয়সী এক যুবক আতশবাজি রকেট বিস্ফোরণের পর মারা যান। স্থানীয় পুলিশের মতে, নিহত ব্যক্তি সম্ভবত নিজেই এই ডিভাইসটি তৈরি করেছিলেন।
স্যাক্সনি অঞ্চলের অস্কাটজে ৪৫ বছর বয়সী এক যুবক ‘আতশবাজির বোমা’ জ্বালানোর সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান। পুলিশ জানিয়েছে, এটি একটি শক্তিশালী এফ-৪ ক্যাটাগরি আতশবাজি, যেটি কেনার জন্য বিশেষ অনুমতি নিতে হয়।
একই অঞ্চলের হারথা শহরে, ৫০ বছর বয়সী একজন আতশবাজির পাইপ বোমা বিস্ফোরণের সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। উত্তরে হামবুর্গের কাছে, ২০ বছর বয়সী একজনও আতশবাজি জ্বালানোর সময় মারা যান। এছাড়া বার্লিনের কাছে ক্রেমেন শহরে একজন অসাবধানতায় আতশবাজি ব্যবহারের কারণে মারা যান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে