Views Bangladesh Logo

সিএমএম আদালতের সামনে পুলিশের ৪টি গাড়ি ভাঙচুর, ১টিতে অগ্নিসংযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের চলার মধ্যে পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর চারটি গাড়ি ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রবিবার (৪ অগাষ্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকাল ১০টার পর পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত পুরো এলাকাজুড়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরু হলে এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ