ঋত্বিক ঘটক সম্মাননা পুরস্কার পেলেন ৪ চলচ্চিত্র নির্মাতা
১১তম ঋত্বিক ঘটক সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশ ও ভারতের চারজন চলচ্চিত্র নির্মাতা। শনিবার রাজশাহী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ঋত্বিক সম্মাননা পদক ও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, চিত্রগ্রাহক, শিক্ষক ও সংগঠক রাকিবুল হাসান এবং চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক শামীম আখতার, ভারতীয় চলচ্চিত্র কর্মী অমিতাভ ঘোষ এবং চলচ্চিত্র নির্মাতা, সমালোচক, কর্মী, তথ্যচিত্র নির্মাতা মধু জনার্দন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি রাজশাহীর সভাপতি ড. এফ এম এ জাহিদ। সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও ঠাকুর ব্যাখ্যাবিদ সনৎ কুমার সাহা। এ ছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষাবিদ অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, নাট্যজন অধ্যাপক মলয় কুমার ভৌমিক, রাজশাহী নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ও নাট্যজন প্রমুখ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে