সাভারে ঈদযাত্রায় ভাড়া বেশি নেয়ার অভিযোগে জরিমানা
ঈদযাত্রার শেষের দিকে যাত্রীদের ভোগান্তি রোধ ও ভাড়া বেশি নেয়ার অভিযোগে সাভার-আশুলিয়ার বাসস্ট্যান্ডগুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চারটি কাউন্টার থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (৩০ মার্চ) সকালে আশুলিয়ার নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি (আশুলিয়া সার্কেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। যাত্রীদের সাথে কথা বলে তাদের অভিযোগও শোনেন তিনি।
উত্তরবঙ্গগামী কয়েকটি বাস কাউন্টারে ভাড়া বেশি নেয়াসহ দীর্ঘ সময় যাত্রীদের অপেক্ষায় রাখার অভিযোগ পান ভ্রাম্যমাণ আদালত। পরে নবীনগর ও বাইপাইলের চারটি কাউন্টারকে জরিমানা আদায়সহ বেশকিছু কাউন্টারে সতর্ক করে দেন।
ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও বেশ কিছু অভিযোগ পেয়ে নবীনগর ও বাইপাইলের কাউন্টারগুলোতে এ অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় চারটি কাউন্টার কে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাকিদের সতর্ক করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে