Views Bangladesh Logo

লেবানন থেকে ফিরলেন আরও ৩৬ বাংলাদেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৩৬ জন বাংলাদেশি নাগরিক।

বুধবার (৩০ অক্টোবর) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ফিরে আসা যাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত লেবানন থেকে ফিরেছেন ২১৬ জন বাংলাদেশি।

ফেরত আসা সবাইকে নগদ পাঁচ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

লেবাননে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা লেবানন থেকে ফিরতে চান, সরকার তাদের সহায়তা করবে এবং যারা ফিরে আসবেন না, তাদের সম্পূর্ণ নিরাপত্তা দেবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ