Views Bangladesh Logo

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের একজন অটোরিকশাটির চালক মো. ওবায়দুল (৩০)। অন্য দুই যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি। তাদের একজন নারীর বয়স আনুমানিক ৫০ বছর এবং পুরুষের বয়স আনুমানিক ৬০ বছর।

শনিবার (১৫ মার্চ) সকাল আটটার দিকে উপজেলার কালিয়াকৈর থেকে ইটভর্তি ট্রাকটি ফুলবাড়িয়ায় যাচ্ছিল। কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের উপজেলার নামাশুলাইয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ অন্য দুই যাত্রীর মৃত্যু হয়। আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মরদহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ