অস্ট্রেলিয়ায় মাশরুমের বিষক্রিয়ায় ৩ অতিথির মৃত্যু
মধ্যাহ্নভোজের খাবার খেতে এসে মাশরুমের বিষক্রিয়ায় তিনজন মারা যাওয়ার অভিযোগে ৪৯ বছরের এক নারীকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম ইরিন প্যাটারসন।
গত ২৯ জুলাই ভিক্টোরিয়ান শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ইরিন প্যাটারসনকে গ্রেপ্তার করে ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ এবং তারা দিনভর মেলবোর্নের পূর্বে গ্রেপ্তারকৃত প্যাটারসনের বাড়িতে তল্লাশি চালায়।
খবরে আরও বলা হয়েছে, পারিবারিক মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন অভিযুক্ত ইরিন প্যাটারসন। আর এ মধ্যাহ্নভোজে অংশ নিতে এসেছিলেন তার প্রাক্তন স্বামী সাইমন প্যাটারসন ও দুই সন্তানসহ চারজন। তবে চতুর্থ একজন বেঁচে যান।
টক্সিকোলজি রিপোর্টে দেখা যায়, আক্রান্তরা ডেথ ক্যাপ মাশরুম খেয়েছিল।
এদিকে নিজেকে নির্দোষ দাবি করছেন প্যাটারসন। তিনি বলেন, লিওনগাথার মধ্যাহ্নভোজে তার অতিথিদের ইচ্ছাকৃতভাবে বিষপান করাননি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে