Views Bangladesh Logo

বিশ্ব ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শুক্রবার তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন আমিরুল ইসলাম (৪০), আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও সাবেদ আলী (৭০)।

এর মধ্যে আব্দুল কুদ্দুস গাজী ইজতেমা ময়দানেই মারা যান, বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুর খবর ছাড়াও, শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে ৩৮ জন মুসল্লিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে একজন বিদেশি এবং পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।

জুবায়েরপন্থিদের নেতৃত্বে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যেখানে হাজারো মুসল্লি অংশ নিয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তথ্য অনুযায়ী, এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৪৬টি দেশের মুসল্লিরা অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৭৬০ জন উর্দু ভাষী, ৮৯ জন আরবি ভাষী ও ৩০৫ জন ইংরেজি ভাষী।

এছাড়া, বাংলাদেশে অবস্থানরত আরও ৪২৬ জন বিদেশি অতিথি ইজতেমায় যোগ দিয়েছেন, ফলে মোট আন্তর্জাতিক অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮০ জনে।

এদিকে, মাওলানা সাদের অনুসারী ৮৫ জন বিদেশি মুসল্লি এবং প্রায় ২২০-২৫০ জন অন্য মুসল্লি জুমার নামাজে অংশ নেন।

পুলিশ জানিয়েছে, ইজতেমা মাঠে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও র‌্যাব নিয়ন্ত্রণ কক্ষ এবং ওয়াচ টাওয়ার স্থাপন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এবং সাদা পোশাকে বাহিনীর সদস্যরা মাঠের বিভিন্ন অংশে দায়িত্ব পালন করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ