Views Bangladesh Logo

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ভারতীয় নাগরিক আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আনার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে তাদের আটক করে পুলিশে হস্তান্তর করা হয় বলে বুধবার ইউএনবিকে জানান আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।

বিজিবির দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে, যার মধ্যে থ্রিপিস, প্রসাধন ও মদ রয়েছে।

আটক ভারতীয় নাগরিকরা হলেন— ত্রিপুরার রামনগর এলাকার বাসিন্দা রাহুল মিয়া (২৮) ও সেলিনা বেগম (৪৫)।

তাদের পাসপোর্টও জব্দ করা হয়েছে এবং বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

বিজিবির হাবিলদার মোহাম্মদ জাকির হোসেন এই ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দর পার হয়ে একটি অটোরিকশায় যাওয়ার সময় ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

তল্লাশিতে ৫২টি থ্রিপিস, ১ হাজার ৭০০ পিস প্রসাধন ও পাঁচ বোতল মদ পাওয়া যায়। পণ্যের কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় তারা শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আনার কথা স্বীকার করেন বলে জানিয়েছে বিজিবি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ