Views Bangladesh Logo

হাম ও হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৩৪ জন শিশুর শরীরে এই রোগের উপসর্গ দেখা গেছে।

আজ রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১ হাজার ৩০৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬২২ জন। এই সময়ের মধ্যে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২১৪ জন।

নথি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৪২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামের কারণে মৃত্যু হয়েছে ৮৬ জনের। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও, হামের উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ