সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি, র্যাবের ৪২২ টহল দল মোতায়েন
বিএনপিসহ সমমনা বিভিন্ন দলগুলোর ডাকা ৪৮ ঘন্টার অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি সারাদেশে র্যাবের ৪২২টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে চলমান অগ্নিসংযোগের কথা বিবেচনা করে ঢাকায় মোতায়েন করা ১৩০টি টহল দল।
বুধবার (৬ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাসহ সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা এটি কার্যকর থাকবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বুধবার থেকে ফের বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ অবরোধ কর্মসূচি। এটি বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর দশম দফার অবরোধ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে