৭ দেশ থেকে সাড়ে ১৪ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ
বাংলাদেশ জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ৭টি দেশের ৮টি কোম্পানি থেকে সাড়ে ১৪ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে।
তেল আমদানি করা হবে ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে। স্থানীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
এই তেল আমদানির জন্য ব্যয় হবে প্রায় ৯৬ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১ হাজার ৪৭৯ কোটি টাকা।
সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পরিশোধিত জ্বালানি তেল সরকার-থেকে-সরকার (জি টু জি) ভিত্তিতে আমদানি করা হবে।
গত বছরের ২৪ অক্টোবর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি আমদানির নীতিগত অনুমোদন পায়।
৮টি কোম্পানির মধ্যে ২টি চীনের এবং বাকি ৬টি কোম্পানি ৬ দেশের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে