Views Bangladesh Logo

তিন দিনে বাংলাদেশ থেকে হজে গেছেন ১৩১৯১ জন, একজনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

বিত্র হজ পালনের উদ্দেশ্যে গত তিন দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন ১৩ হাজার ১৯১ জন হজযাত্রী। তাদের মধ্যে খলিলুর রহমান নামে একজন হজযাত্রী মারা গেছেন।

বাংলাদেশ হজ ব্যবস্থাপনা থেকে এ তথ্য জানানো হয়েছে।

হজ ব্যবস্থাপনার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৩৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৪৫৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

হজ ব্যবস্থাপনা সূত্রে আরও জানা যায়, গত ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। এখন পর্যন্ত মোট ৩২টি ফ্লাইটে ১৩ হাজার ১৯১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮১১ জন, সৌদি এয়ারলাইন্স ৯টি ফ্লাইটে ৩ হাজার ৫৭৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৯টি ফ্লাইটে ৩ হাজার ৮০৬ জন হজযাত্রী পরিবহন করেছে।

এবার পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে যাচ্ছেন মোট ৮৭ হাজার ১০০ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ