Views Bangladesh Logo

মিয়ানমার থেকে এখন পর্যন্ত মোট আশ্রয়প্রার্থীর সংখ্যা ২২৯ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), মায়ানমার সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার ২২৯ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বলে জানিয়েছেন বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তবে মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে, এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) বিজিপি সদস্যের সংখ্যা ১১৩ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১১৩ জন বিজিপি সদস্য অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে রেখেছে।

বিজিবি’র পিআরও জানান, রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিজিপি সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ