১১ জেলায় ৭৫২ জন আইন কর্মকর্তা নিয়োগ
দেশের বিভিন্ন আদালতে এক সপ্তাহের মধ্যে ১১ জেলায় ৭৫২ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।
সরকারি তথ্যমতে, ৮৩ জন কিশোরগঞ্জে, ৬৩ জন কক্সবাজারে, ২৫ জন রাজবাড়ীতে, ১২৮ জন কুষ্টিয়ায়, ৩৪ জন সাতক্ষীরায়, ৯১ জন নারায়ণগঞ্জে, ১৪৫ জন বরিশালে, ৬৩ জন সুনামগঞ্জে, ৪৪ জন নেত্রকোনায়, ৫৬ জন নাটোরে এবং ২০ জন পঞ্চগড় জেলায় নিয়োগ পেয়েছেন।
আইন মন্ত্রণালয় তাদেরকে সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত জিপি, সহকারী জিপি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি, সহকারী পিপি পদে নিয়োগ করেছে। তারা জেলা ও দায়রা জজ আদালত, ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে দায়িত্ব পালন করবেন।
২৪, ২৯ ও ৩০ অক্টোবর আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা থেকে তিনটি পৃথক নিয়োগ আদেশ জারি করা হয়।
এর পাশাপাশি পূর্বের নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে