বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরও ১০৫ মেট্রিকটন আলু
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আরও ১০৫ মেট্রিকটন আলু রপ্তানি করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত এক হাজার ৫৫৪ মেট্রিক টন আলু গেল দেশটিতে।
স্থলবন্দরের প্ল্যান্ট কোয়ারেন্টাইন সেন্টারের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন জানান, বুধবার (১৯ মার্চ) বিকেলে পাঁচটি ট্রাকে করে স্টারিজ ও লেডি রোসেটা জাতের আলুগুলো নেপালে পাঠানো হয়। প্রতিটি ট্রাকে ২১ মেট্রিকটন আলু ছিল। আলু পরীক্ষা করা হয়েছে।
তিনি জানান, রপ্তানিকারক সংস্থা থিঙ্কস টু সাপ্লাই ৪২ মেট্রিকটন এবং ফাস্ট ডেলিভারি ৬৩ মেট্রিকটন আলু পাঠিয়েছে। হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস অ্যাগ্রো, সুফলা মাল্টি প্রোডাক্টস লিমিটেড এবং লয়েড বন্ড লজিস্টিকসসহ বেশ কয়েকটি রপ্তানিকারক সংস্থাও বন্দরের মাধ্যমে নেপালে আলু রপ্তানি করছে।
উজ্জ্বল হোসেন বলেন, রপ্তানিকারকরা প্রয়োজনীয় কাগজপত্রের জন্য অনলাইনে আবেদন করলে প্ল্যান্ট কোয়ারেন্টাইন সেন্টারের ল্যাবে পরীক্ষার পর ফাইটোস্যানিটারি সার্টিফিকেট জারি করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে