Views Bangladesh Logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নারী নিহত, আহত ৫

 VB  Desk

ভিবি ডেস্ক

ন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে এক নারী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পান্না বণিক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর গ্রামের খোকন বনিকের স্ত্রী। আহতরা হলেন একই এলাকার সুশান্ত ঘোষের স্ত্রী শিল্পী ঘোষ, দীপক বনিকের ছেলে দীপ্ত বনিক, বি-বাড়িয়ার নাসির নগরের ইশিতা ঘোষ (১৩) ও মাগুরার চাদপুর এলাকার ইউনুছ মোল্লার ছেলে কাভার ভ্যান চালক মাহফুজ(৩৩)। আহত অপরজনের পরিচয় জানা যায়নি।

হাঁসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান বলেন, ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশায় কারণে পণ্যবাহী কভার্ড ভ্যান প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে এক নারী নিহতসহ আরও ৫ জন আহত হয়েছে। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাইভেট কারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

এর আগে রোববার একই মহাসড়কের ছয়টি স্থানে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ